আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি সাপোর্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২২ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এ পদে আবেদনের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই) বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ
বিভাগ: আইটি সাপোর্ট
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: ২০ থেকে ২৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২২ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই) বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম ও নেটওয়ার্ক-সংক্রান্ত সমস্যা শনাক্ত ও সমাধানে দক্ষতা থাকতে হবে। এ ছাড়া সিসিটিভি, বায়োমেট্রিক ডিভাইস এবং নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নির্ণয় ও সমাধান করার সক্ষমতা প্রয়োজন।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যেসব সুবিধা দেওয়া হবে, সেগুলোর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস, বিশেষ ছুটির সুবিধাসহ হাসপাতালে ভর্তি হলে আর্থিক সহায়তা।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
