এভারকেয়ার হাসপাতালে চাকরি, মিলবে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

এসএসসি পাস প্রার্থীদের জন্য নিয়োগের সুযোগ দিচ্ছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। বেসরকারি হাসপাতালটিতে কুক/সহকারী কুক পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে প্রার্থীর বাংলা বা চাইনিজ খাবার প্রস্তুতের দক্ষতা এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে জীবনবৃত্তান্ত (সিভি), জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সনদের ফটোকপি হাসপাতালের প্রধান ফটকে কর্মরত নিরাপত্তাকর্মীর কাছে জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসাসুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এভারকেয়ার হাসপাতাল ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের অ্যাপোলো হাসপাতাল ঢাকা)

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২২ অক্টোবর ২০২৬

পদের নাম: কুক/সহকারী কুক

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: হাসপাতালে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন পদ্ধতি: সরাসরি

আবেদন শুরুর তারিখ: ২২ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: evercarebd.com

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

অন্যান্য যোগ্যতা: বাংলা বা চাইনিজ খাবার প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: কমপক্ষে ২২ বছর।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে—

কাজের জন্য ইউনিফর্ম
দায়িত্ব পালনকালে খাবার
প্রভিডেন্ট ফান্ড
গ্র্যাচুইটি
চিকিৎসাসুবিধা
উৎসব বোনাস
গ্রুপ লাইফ ইনস্যুরেন্স
বার্ষিক প্রফিট শেয়ারিং

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি জমা দিতে হবে। এসব কাগজপত্র এভারকেয়ার হাসপাতাল ঢাকার প্রধান ফটকে কর্মরত নিরাপত্তাকর্মীর কাছে সরাসরি জমা দিতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।