কুমিল্লা পলিটেকনিকের সাইফুল্লাহ এখন গুগলে! বেতন প্রায় ৩ কোটি টাকা 🔥| pronewse.com

কুমিল্লা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করেন খালেদ বিন সাইফুল্লাহ। এরপর ২০১৭ সালে উত্তরা ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর শেষ করেন।

বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পর সুযোগ পান বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে। বর্তমানে গুগল ওয়ালেট দলে টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। নতুন ফিচার তৈরি ও পরীক্ষা করাই তাঁর কাজ।

গুগলে কাজ করবেন একসময় এটাও তাঁর কল্পনায় ছিল না। বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়েও বারবার ব্যর্থ হয়েছেন। তবে হাল ছাড়েননি, চেষ্টা চালিয়ে গেছেন। তাঁর বিশ্বাস, যত ব্যর্থতা আসবে, সফলতা তত কাছে❤️