জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। পৃথক ২ পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেবে অধিদপ্তরটি।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান : প্রাণিসম্পদ অধিদপ্তর
পদের সংখ্যা : ২ পদে ৫৩৮ জন
পদের বিবরণ
চাকরির ধরন : স্থায়ী
কর্মস্থল : যেকোনো স্থান
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
বয়স : ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি : টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের এই http://dls.teletalkcom.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর, সকাল ১০টা থেকে শুরু করে ৬ অক্টোবর, ২০২৬ ইং তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
