Facebook Follow
📢 গুরুত্বপূর্ণ আপডেট
নিয়মিত চাকরির তথ্য পেতে আমাদের লাইক দিন।
👍 Facebook Page Like করুন

বিনা মূল্যে ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সদ্য স্নাতকদের জন্য বিনা মূল্যে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ‘ইউএনডিপি ডিজিটাল, এআই অ্যান্ড ইনোভেশন ইন্টার্নশিপ: গ্লোবাল কল ফর ২০২৬ ইন্টার্নশিপ’ শিরোনামের এই কর্মসূচিতে বিশ্বের যেকোনো দেশের তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন।

ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদ্ভাবন নিয়ে কাজের আগ্রহীদের জন্য এই ইন্টার্নশিপ হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের একটি ভালো সুযোগ।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

সুযোগ-সুবিধা

মাসিক ভাতা প্রদান করবে

ডিজিটাল ট্রান্সফরমেশন, এআই ও ইনোভেশন-সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ

আন্তর্জাতিক নেটওয়ার্ক ও দক্ষতা বৃদ্ধির সুযোগ

আবেদনের যোগ্যতা

স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থী বা সদ্য স্নাতক আবেদন করতে পারবেন

বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ের প্রোগ্রামে অধ্যয়নরত

স্নাতক ডিগ্রির শেষ বর্ষে অধ্যয়নরত

স্নাতক বা স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং নির্বাচিত হলে স্নাতকোত্তর হওয়ার এক বছরের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে

ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য-উপাত্ত, উদ্ভাবন, যোগাযোগ, গবেষণা বা আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে আগ্রহ বা সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে তা বিবেচনায় নেওয়া হবে

গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে

ভালো যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে

স্বাধীনভাবে ও দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে

ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন ফরম

কাভার লেটার (ইংরেজিতে)

সিভি বা কারিকুলাম ভিটা

প্রয়োজনে অতিরিক্ত কাগজপত্র

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।