Facebook Follow
📢 গুরুত্বপূর্ণ আপডেট
নিয়মিত চাকরির তথ্য পেতে আমাদের লাইক দিন।
👍 Facebook Page Like করুন

এইচএসসি পাশেই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, পদ ২০০

আবুল খায়ের গ্রুপ সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ২০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। নিয়োগে আগ্রহীরা সরাসরি সাক্ষাৎকারে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

পদসংখ্যা: ২০০

দায়িত্বসমূহ

রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ।

কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন।

বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন।

নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিতকরণ।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মস্থল: যে কোনো জেলা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: পুরুষ

প্রার্থীর বয়সসীমা: ১৮-৩৫ বছর

বেতন: ১১,০০০-২২,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড অ্যালাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাসসহ পদোন্নতির সুযোগ রয়েছে।

আবেদন পদ্ধতি: সরাসরি সাক্ষাৎকার

সাক্ষাৎকারের সময়: সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত

সাক্ষাৎকারের স্থান: জেলাভেদে ভিন্ন

আবেদনের সময়সীমা: ৭-২৯ সেপ্টেম্বর (জেলাভেদে)

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও সাক্ষাৎকারের স্থান এবং সময় জানতে এখানে ক্লিক করুন।