কাজের সুযোগ দিচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের কম্পিউটার প্রোগ্রামার ও অ্যাপ ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মাসিক বেতন ৩০ হাজার। এ ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার ও অ্যাপ ডেভেলপার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অ্যাপ ডেভেলপারে প্রয়োজনীয় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (কারওয়ান বাজার)
বেতন: ৩০,০০০/- (মাসিক)
অন্যান্য সুবিধা: পিএফ, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, উৎসব ও প্রণোদনা বোনাস ইত্যাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৮ সেপ্টেম্বর ২০২৬
